• সমগ্র বাংলা

পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে আনুমানিক ১৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে মুলাডুলি রেলওয়ে স্টেশন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। স্টেশনের অদূরে একটি সিগন্যাল গ্যান্ট্রির পাশে তাঁর মরদেহ পড়ে ছিল। সিগন্যাল গ্যান্ট্রিতেও রক্তের দাগ পাওয়া গেছে। 

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করার সময় সিগন্যাল গ্যান্ট্রির সঙ্গে ধাক্কা লেগে ওই যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

মন্তব্য (০)





image

পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্...

১

পাবনা প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে চাল...

image

ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সি...

২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উদ্দীপনা ও উৎসবমুখর পরিব...

image

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়...

image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

৪

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

৫

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

  • company_logo