• সমগ্র বাংলা

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম'র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বাষিকী উপলক্ষে স্মরণ সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শার্শা উপজেলা কৃষক দলের উদ্দোগে বিকেল ৪টায় উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা কৃষক দলের  সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এ সময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযো, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান অসামান্য।

২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। রাজনৈতিক  জীবনের  দীর্ঘ  পথচলা, সাংগঠনিক  দক্ষতা ও  যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা  বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারন সম্পাদক মামুনুর রশীদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, ছাত্র দলের সমস্য সচিব সবুজ হোসেন খানসহ অসংখ্য নেতাকর্মী সময়র্থক। #

মন্তব্য (০)





image

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার আসামি এখন স্ব...

১

বগুড়া প্রতিনিধি : জুলাই আন্দোলনের সময় বগুড়ায় বিএনপির কা...

image

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্য...

২

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার...

image

শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি মানবতাবিরোধী আ...

৩

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও ...

image

পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্...

৪

পাবনা প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে চাল...

image

পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে আনুমা...

  • company_logo