• খেলাধুলা

সাকিব ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটাই আনন্দের: মেহেদী

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসানের দল পোখারা অ্যাভেঞ্জার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সুদূর পশ্চিম রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরেছে তারা।

তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মেহেদী। সামনে ভালো কিছুর আশায় রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

কীর্তিপুরে বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পোখারা। জবাবে ১৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় সুদূর পশ্চিম রয়্যালস। বড় ব্যবধানে হারের ফলে পোখারার নেট রানরেট নেমে দাঁড়িয়েছে -১.৫৪২-এ। আট দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকার সাত নম্বরে রয়েছে সাকিব-মেহেদীদের দল।

হারের পরও হতাশায় ডুবে থাকতে চান না মেহেদী। ম্যাচ শেষে রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

ম্যাচে অবশ্য নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাকিব। সুদূর পশ্চিম রয়্যালসের ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলতে আম্পায়ারের কাছে আবেদন করেন তিনি। বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সেই আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হন সাকিব। শেষ পর্যন্ত আউট হন ম্যাকমুলেন।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলছেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর এবার এনপিএলেও মাঠে নেমেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাকে বিশেষভাবে দেখছেন মেহেদী। গতকাল কীর্তিপুরে সাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান ভাইয়ের সঙ্গে মাঠ ভাগাভাগি করতে পারাটা সবসময়ই আনন্দের। প্রত্যেক মুহূর্তেই শেখার আছে। আরও উন্নতির পাশাপাশি একজন ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে আরও সুন্দর করার সুযোগ পাই।’

ম্যাচ চলাকালে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সঙ্গে সাকিবকে কথা বলতেও দেখা যায়। এনপিএলের লিগ পর্বে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে পোখারার সামনে। আগামী ১ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে কীর্তিপুরে জনকপুর বোল্টসের মুখোমুখি হবে সাকিব-মেহেদীদের দল।

মন্তব্য (০)





image

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

১

স্পোর্টস ডেস্ক :  মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ব্যাট হাতে ভালো কাটেনি বা...

image

বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়

২

স্পোর্টস ডেস্ক :  ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ...

image

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়...

৩

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ...

image

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণজয়

৪

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। কম্পাউন...

image

আবারও ভারতের কাছে বড় হার, এক মাসে ২৩ গোল হজম

৫

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে হার নতুন নয়। এক মাসের ব্যবধানে ...

  • company_logo