• খেলাধুলা

তৃতীয় বাংলাদেশি হিসেবে ১১ হাজারের মাইলফলকে মুমিনুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম সেশনটি মোটের ওপর ভালোই কাটিয়েছিল বাংলাদেশ। তবে মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিকরা হারিয়েছে দুই উইকেট। ফলে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৯৬ রান। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল হক।

বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলের নিয়মিত মুখ মুশফিকুর রহিম ইনজুরির কারণে একাদশে না থাকায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। নতুন বল হাতে উইকেটে উইন্ডিজ পেসারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। 

ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। 

তবে শুরুর সেই চাপ দারুণভাবে সামাল দেন সাদমান ইসলাম ও অভিজ্ঞ মুমিনুল হক। এই জুটিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন মূল্যবান ৫৯ রান (৮৮ বলে)। 

বড় সংগ্রহের পথে এগোতে থাকা মুমিনুল ব্যক্তিগত ২৮ রান করে জোমেল ওয়ারিকানের স্পিনে কাটা পড়েন। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শামার জোসেফের হাতে ধরা পড়েন তিনি। 

এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে জোমেল ওয়ারিকানের বলে ১৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। 

মন্তব্য (০)





image

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

১

স্পোর্টস ডেস্ক :  ২০২৬ সালের ব্যালন ডি’অর জিততে ন...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

২

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে...

image

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর...

৩

স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন বি...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

৪

‎স্পোর্টস ডেস্ক:   আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্র...

image

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

৫

‎স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ...

  • company_logo