ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি লিগের (সিএফএল) চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়েছে। ২২ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে ফাইনালের লড়াইয়ে উঠলো বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব, এনএইচটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস।
২৬ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে আম্বিয়া স্পোর্টসের কাছে ৮ উইকেটে হারে বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব। তবে এরপরও টেবিল টপার হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাকলিয়া।
এই ম্যাচের সেরা খেলোয়াড় আম্বিয়া স্পোর্টসের এসএম তওসিফের হাতে পুরষ্কার তুলে দেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু।
বাকলিয়ার দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৯ বলে সমান ৫ টি করে ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন তওসিফ।
২৮ অক্টোবর দুই সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে বাকলিয়া ও এনএইচটি এবং রায়ান স্পোর্টস ও আম্বিয়া স্পোর্টস। দুই বিজয়ী দল ৩০ অক্টোবর ফাইনালে লড়বে শিরোপা জয়ের মিশনে।
উল্লেখ্য, চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবং মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আমেজ ফিরিয়ে আনতে আয়োজন হচ্ছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (সিএফএল) ২০২৬’। স্পোর্টিফাই ইভেন্টস-এর সার্বিক আয়োজনে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে।
স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন বি...
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্র...
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ...
স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএ...

মন্তব্য (০)