• খেলাধুলা

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম অনুশীলনে চোট পেয়েছেন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় তার হাতে আঘাত লাগে। চোট পাওয়ার পর মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি।

মুশফিকের চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিকের না খেলার মতো কোনো পরিস্থিতির কথা তিনি শোনেননি। তার ভাষায়, ‘এখন পর্যন্ত ঠিক আছে। এমন কিছু শুনিনি যে খেলতে পারবে না।’

এদিকে চোট কাটিয়ে ফেরা লিটন দাসের খেলা নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা। অনুশীলনে ব্যাটিং ও কিপিং—দুটিই করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। তবে তার ফিটনেস নিয়ে ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত প্রতিবেদন তখনো পাওয়া যায়নি।

লিটনের বিষয়ে শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনো ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনো রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনো শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে ভালো ফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে মুশফিক ও লিটনের শারীরিক অবস্থা নিয়ে দলের বাড়তি সতর্কতা স্বাভাবিকভাবেই বাড়ছে। শেষ পর্যন্ত দুজনই একাদশে থাকবেন কি না, তা নির্ভর করছে তাদের ফিটনেস পরিস্থিতির ওপর।

মন্তব্য (০)





image

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর...

১

স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন বি...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

২

‎স্পোর্টস ডেস্ক:   আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্র...

image

‎চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাই...

৩

‎স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-টোয়েন্টি...

image

‘দেখো! আমরা করে দেখিয়েছি!’ ব্যালন ডি’অর জিতে স্ত্রীকে বলল...

৪

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্...

image

বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যা...

৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএ...

  • company_logo