• খেলাধুলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলে দ্রুত সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের জন্য বড় অর্জন। মাত্র ১২০ বলের ইনিংসে তিন অঙ্কের রান করতে যেখানে পুরো দলেরই আক্রমণাত্মক ব্যাটিং ও নিখুঁত টাইমিং প্রয়োজন, সেখানে কয়েকজন ব্যাটার এককভাবে অবিশ্বাস্য দ্রুততায় শতকের দেখা পেয়েছেন।

চলুন জেনে নেওয়া যাক এই কীর্তি অর্জন করা ক্রিকেটারদের নাম-

১. সাহিল চৌহান (এস্তোনিয়া) — ২৭ বল

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড এস্তোনিয়ার সাহিল চৌহানের। ২০২৪ সালের ১৭ জুন সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। তার পুরো ইনিংসে ছিল ১৮টি ছক্কা। শেষ পর্যন্ত ৪১ বলে ১৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।

২. মুহাম্মদ ফাহাদ (তুরস্ক) — ২৯ বল

২০২৫ সালের ১২ জুলাই বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেন তুরস্কের মুহাম্মদ ফাহাদ। তার এই ইনিংস আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক হিসেবে জায়গা করে নেয়।

৩. অভিষেক শর্মা (ভারত) — ৩০ বল

ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ২০২৬ সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন। পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে এটি দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতকের অন্যতম নজির।

৪. ৩৩ বলে সেঞ্চুরি করেছেন তিনজন — জান নিকোল লফটি-ইটন (নামিবিয়া), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)

২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন নামিবিয়ার জান নিকোল লফটি-ইটন। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ২০২৪ সালের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। তার অপরাজিত শতকে নিউজিল্যান্ড সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। পূর্ণ সদস্য দুই দেশের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্রুততম সেঞ্চুরি।

৫. কুশল মাল্লা (নেপাল) — ৩৪ বল

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন নেপালের কুশল মাল্লা। তার এই ইনিংস নেপালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স।

৬. ৩৫ বলে সেঞ্চুরি করেছেন চারজন — ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রোহিত শর্মা (ভারত), সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র), অভিষেক শর্মা (ভারত)

২০১৭ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ সালের ৩০ আগস্ট তুরষ্কের বিপক্ষে সুদেশ বিক্রমাসেকারা সেঞ্চুরি করেছেন। ২০২৬ সালের ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা।

৭. ৩৭ বলে সেঞ্চুরি করেছেন দুইজন — অভিষেক শর্মা (ভারত), টিম ডেভিড (অস্ট্রেলিয়া)

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক এই কীর্তি গড়েন। একই বছর ২৫ জুলাই এই রেকর্ডে ভাগ বসান টিম ডেভিড।

৮. ৩৯ বলে সেঞ্চুরি করেছেন দুইজন — জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ফিল সল্ট (ইংল্যান্ড)

২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন চার্লস। অন্যদিকে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রেকর্ডে ভাগ বসান সল্ট।

৯. সাঞ্জু স্যামসন (ভারত) — ৪০ বল

বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালের ১২ অক্টোবর এই রেকর্ড গড়েন স্যামসন।

মন্তব্য (০)





image

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর...

১

স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে নতুন বি...

image

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন যারা

২

‎স্পোর্টস ডেস্ক:   আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্র...

image

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

৩

‎স্পোর্টস ডেস্ক:  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ...

image

‎চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাই...

৪

‎স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-টোয়েন্টি...

image

‘দেখো! আমরা করে দেখিয়েছি!’ ব্যালন ডি’অর জিতে স্ত্রীকে বলল...

৫

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্...

  • company_logo