• জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব বিষয়ে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এটা পত্রিকায় পড়েছি। এখনো পর্যন্ত পোস্টমর্টেম করছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব। আমি সবকিছু জেনে তারপরে কথা বলব।’

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জামে বাহিনীকে সুসজ্জিত করার কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে। এ জন্য সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। তবে দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীতে শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে, কোনো সদস্য অপরাধে জড়ালে, বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের কথাও জানান তিনি। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অফিসের সূত্রে প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার দেশে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়।

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে।

 

মন্তব্য (০)





image

‎গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ...

১

‎নিউজ ডেস্কঃ গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্...

image

‎তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

২

‎নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহস...

image

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পা...

৩

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

৪

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

  • company_logo