• জাতীয়

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের নভেম্বরের দিকে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

‎তিনি বলেন, মহেন্দ্রনগরের খালটির কাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলা হবে।

‎তিস্তা প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

‎পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আ...

১

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

২

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

image

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজ...

image

চুক্তিভিত্তিক চাকরিজীবী: পে স্কেলে বেতন-ভাতা নির্ধারণ করে...

৫

নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্ম...

  • company_logo