• জাতীয়

‎মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
‎
‎এই মামলার অন্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও, ৪ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
‎
‎হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।
‎
‎এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। এর পরই আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মন্তব্য (০)





image

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পা...

১

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

২

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

image

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজ...

image

চুক্তিভিত্তিক চাকরিজীবী: পে স্কেলে বেতন-ভাতা নির্ধারণ করে...

৫

নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্ম...

  • company_logo