ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে বিরোধীদল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেবিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। এপর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হয় এরকম কোনো প্রমাণ পায়নি ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপ-নির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।
তদারকি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গ ভোটার সংখ্যা বাড়বে।’
এসময় তিনি আরও বলেন, ‘বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে। ঠাকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নিয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।’
নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...
নিউজ ডেস্কঃ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...
নিউজ ডেস্কঃ জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজ...
নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্ম...

মন্তব্য (০)