• লিড নিউজ
  • জাতীয়

‎গুজব-অপতথ্য ঠেকাতে ‘ঐক্যবদ্ধ’ সচেতনতার আহ্বান তথ্য উপদেষ্টার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ গুজব ও অপতথ্যের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়াতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তথ্য যাচাই করে শেয়ার করার ওপর গুরুত্ব দিতে হবে।

‎আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‎
‎ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশের মতো দেশে গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘গুজব ও ভুল তথ্যের বিস্তার শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। এ সমস্যা মোকাবিলায় সরকার কাজ করছে।’
‎
‎সেমিনারে যুবসমাজের মধ্যে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা বাড়ানো, তথ্য যাচাইয়ের দক্ষতা তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদানের বিষয়ে আলোচনা করেন বক্তারা।

মন্তব্য (০)





  • company_logo