• সমগ্র বাংলা

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদিপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌর মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এমনি পরিস্থিতিতে যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবিতে আজ রোববার সকালে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। 

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। স্কুলপড়ুয়া সন্তানদের চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তাঁরা বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়।

আখি আক্তার বলেন, ‘আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। বেড়া দেওয়ার কারণে ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।’

অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, ‘জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।’

ঘটনাটি নিয়ে এলাকায় দুটি পক্ষ তৈরি সৃষ্টি হয়েছে। অসহায় পরিবারটি যাতায়াতের সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য (০)





image

দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হলে কৃষক সার, বীজ ও কীটনাশক ন্যা...

১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে দুই প্রার্থীসহ চারজনকে শোকজ

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্...

image

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৩

ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জ...

image

ভোলায় বিএনপি নেতা হোসেন মাঝিকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবক...

৪

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়...

image

শারদীয় দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি ২৯ ব...

৫

দিনাজপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মী...

  • company_logo