ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠন সমূহের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুদান প্রদান উদ্বোধন করেন। পরে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক ও দক্ষতা বৃদ্ধি প্রকল্পের জন্য প্রফিট ফাউন্ডেশনকে বিশেষ ক্যাটাগরি শাখায় ২ লাখ টাকা,যুব ও মহিলাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণে নিট ফাউন্ডেশনকে সাধারণ ক্যাটাগরিতে ১লাখ টাকা ও সেলাই প্রকল্পে একতা মহিলা সমিতি এবং পোল্ট্রি প্রকল্পে সফলতার জন্য মানসিকাকে ৭৫ হাজার করে টাকার অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান।
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা,যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা সহ যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...
গাজীপুর প্রতিনিধি : মায়ের প্রতি টান, পরিবারের সদস্যদের নিয়ে অভিমান আর ছো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসাই...

মন্তব্য (০)