ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামন দল সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে পিছু হটেছে বিএসএফ সদস্যরা। বর্তমানে পুশইনের চেষ্টার শিকার ওই ১২ জন ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে ভারতের ৬২ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সলডাংগা সীমান্ত দিয়ে ১২ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির বুড়িমারী বিওপির আওতাধীন সীমান্ত টহল দল কঠোর অবস্থান নেয়। বিজিবির তৎপরতায় বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। ফলে ১২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টায় ব্যর্থ হয় বিএসএফ।
পুশইনের চেষ্টার শিকার ওই ১২ জন ভারতীয় নাগরিক বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করছেন।
তিস্তা ব্যাটলিয়ন ৬১ বিজিবির পক্ষ থেকে জানিয়েছেন ভারতীয় বিএসএফ সদস্যরা রাতের আঁধারে ভারতীয় ১২ জন নাগরিককে পুশইনের চেষ্টা করে বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঠোর প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা পিছু হটে ।বর্তমান ওই নাগরিকরা ভারতের ১শ' গজ অভ্যন্তরে আছে। ভারতীয় বিএসএফ সেক্টর কমান্ডারের সাথে যোগাযোগ হয়েছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মী...
জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহি...
পঞ্চগড় প্রতিনিধি: এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত...
দিনাজপুর প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

মন্তব্য (০)