• সমগ্র বাংলা

‎পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে 'এসআরবি-১৩'

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানি পারভেজ রনী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩। 

পঞ্চগড় জেলার সকল মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি ফোর্সেস, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমীতে।রবিবার(১৮ অক্টোবর)  সকালে সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে। পূজামণ্ডপ বা প্রতিমা ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা কোনো দুষ্কৃতকারীমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 

এছাড়ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য, গুজব বা মিথ্যা সংবাদ ছড়ানো ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে নজরদারি চালাচ্ছে। যাচাই না করে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। নাশকতার চেষ্টা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো তথ্য পেলে এসআরবিকে জানানোর আহ্বানও জানান তিনি। 

মন্তব্য (০)





image

শারদীয় দূর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি ২৯ ব...

১

দিনাজপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মী...

image

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা হোসেন আলীকে বহিষ্কার

২

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হোসেন আলীকে দলীয় সব পদ থেকে বহি...

image

‎দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নাশকতা কঠোর হস্তে দমন...

৩

দিনাজপুর প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্...

image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ১২ জন ভারতীয় নাগরিককে পুশ...

৪

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমার...

image

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার...

৫

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত এলাকায়...

  • company_logo