ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোজ অপহরন এবং হত্যার ঘটনার প্রতিবাদে নব জীবন নারী উন্নয়ন সংস্হার আয়োজনে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের ঘন্টা ব্যাপি সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করে সংস্হার কর্মীরা।
ঘর থেকে বাইরে বের হওয়া শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের নিরাপদে মায়ের কোলে ফিরতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
সমাবেশ বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান নব জীবন নারী উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক রওশন আরা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাখায়াতুল কবির চৌধুরী, নব জীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, সহকারি শিক্ষক শামিমা আখতার, সমাজকর্মী মকিত হায়দার শিপন, অভিভাবক মনিরা খানমও নাছিমা খাতুন।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...

মন্তব্য (০)