• সমগ্র বাংলা

উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পুরাতন অনন্তপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।

‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পুষ্প রঞ্জন দেবনাথের নেতৃত্বে একটি দল রোববার দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আফজাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেছেন, “আফজাল হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। বিএনপিতে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।”

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির ওসি রেজাউল করিম জানান, আটক আফজাল হোসেনের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





  • company_logo