• সমগ্র বাংলা

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি: ফরিদপুরে চোরচক্রের ৪ জন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আর পিতলের প্রতিমা, আর একটি বাড়ির পেছনে পুঁতে রাখা হয়েছিল শতবর্ষী ঐতিহ্যবাহী কষ্টিপাথরের কালীমূর্তি। ফরিদপুরের শহরের পুরাতন কালীবাড়ি মন্দিরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন করে এসব মালামাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার মাত্র ছয় দিনের মাথায় মূল মূর্তিসহ চুরির মালামাল উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে কুখ্যাত চোরচক্রের ৪ সদস্যকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সাফল্যের তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের পেশাদার অপরাধী আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং চুরি করা স্বর্ণালংকার ক্রয় ও গলানোর অভিযোগে বোয়ালমারী বাজারের জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার রহমান।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দির তালাবদ্ধ করে যান সেবায়েত কুশল চক্রবর্তী। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে গিয়ে দেখা যায় তালা কেটে চুরি করা হয়েছে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি (যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা), গায়ের ৫ ভরি স্বর্ণ (মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা), ৩০ ভরি রৌপ্যালংকার ও পিতলের প্রতিমা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শুরুতে কোনো নির্দিষ্ট সূত্র না থাকলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের মূর্তি, সাজেদা বেগমের রান্নাঘরের মাটি খুঁড়ে অলংকার ও পিতলের মূর্তি এবং জুয়েলারি দোকান থেকে অলংকার গলিয়ে তৈরি করা আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সাদ্দামের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ১০টি এবং আল আমিনের বিরুদ্ধে ৮টির বেশি মামলা রয়েছে। উদ্ধারকৃত সব আলামত জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

১

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

২

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

৩

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৫

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

  • company_logo