• সমগ্র বাংলা

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ত্রাণ তহবিলের আওতায় এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কয়েকশত পরিবারের হাতে এই সহায়তা সোপর্দ করেন।

ত্রাণ বিতরণকালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "ফরিদপুরের চর এলাকার মানুষের সাথে আমার মরহুম পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুগভীর আত্মিক সম্পর্ক ছিল। তিনি মৃত্যুর আগে চরের মানুষের সেবা ও সুরক্ষার দায়িত্ব আমার ওপর সঁপে গেছেন। এই চরাঞ্চলের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে, আমাদের পরিবার সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে।"

এ সময় নদীভাঙনের স্থায়ী সমাধানের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি আরও বলেন, "গত এক দশকে যদি এসব ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকায় টেকসই নদীশাসন এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তবে আজ চরাঞ্চলের মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আমরা দ্রুত সময়ের মধ্যে পদ্মার নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নদীভাঙনে ভিটেমাটিহারা পরিবারগুলোর সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল এবং পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো আপস নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ...

image

নিষিদ্ধ সংগঠন আ"লীগ দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভাবকি...

২

জামালপুর প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত স...

image

নীলফামারীর মির্জাগঞ্জে ৫ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষের...

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেল...

image

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নির্দেশ দেওয়ার বদলে মাঠে ই...

৪

গাজীপুর প্রতিনিধি: পরিচ্ছন্নতার দায়িত্ব কার? প্রশ্নটির উত্তর...

image

নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনু...

৫

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত...

  • company_logo