ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ,জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ , জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, জেলা প্রকাশনা সম্পাদক মো:নুরুজ্জামান, জেলা এইচ আর ডি সম্পাদক মো: নাইমুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামান অভি সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী মো: রোমান শেখ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুল,কুরআন,খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্...
নড়াইল প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভু...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের...

মন্তব্য (০)