• সমগ্র বাংলা

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্ভুক্ত করা হবে: জসীম উদ্দীন আহমেদ এম.পি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে দোহাজারী নাগরিক কমিটির আয়োজনে জাসিম কনভেশন হলে দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

​বিএনপি সরকার উন্নয়নমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, আগামী ৩০ দিনের ভেতর দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯০টি সড়কের কাজ সম্পন্ন করা হবে।

​মতবিনিময় সভায় এমপি জসিম উদ্দিন আহমদ আরো বলেন, বর্তমান প্রধান মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ও এদেশের তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তিনি একজন মানবিক প্রধান মন্ত্রী, তিনি দিবারাত্রি দেশের কল্যানে নিবেদিত প্রাণ। সুতারাং দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টিকারী গুপ্ত ও ফ্যাসিবাদি আওয়ামী লীগের দোসর থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে, তা অতীতে হয়নি আপনারা মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন।

সম্প্রতি সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ার পর প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সরকারি নথি ও দাপ্তরিক চিঠিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ডিও-র পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসককে একটি সরকারি চিঠি প্রেরণ করা হয়। এতে সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক উপজেলা গঠনের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করায় দোহাজারি পৌরসভা  ও ধোপাছড়ি ইউনিয়নের জনমনে  অসন্তোষ দেখা দেয়। তাই নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারী পৌরসভাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। ফলে মতবিনিময় সভায় মানবিক এমপি হিসেবে পরিচিত আলহাজ্ব জসিম উদ্দিন আহমদ বক্তাদের ও উপস্থিত জনতার  দাবীর প্রতি সমর্থন জানিয়ে  নতুন করে প্রস্তাব পাঠানোর ঘোষনা প্রদান করলে উপস্থিত জনতা হাততালি বাজিয়ে এমপি মহোদয়কে স্বাগতম ও মোবারকবাদ জানান।  

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, উপদেষ্টা আলী আজম খান, সাবেক ব্যাংকার কামাল উদ্দিন, আলহাজ্ব জামাল উদ্দিন সওদাগর, সহ-সভাপতি ওসমান আলী ভুট্টা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, সহ-সাধারণ সম্পাদক মুহিম বাদশাহ, সহ  সভাপতি নোমান ব্যাগ, সহ সভাপতি লোকমান হাকিম, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ প্রিন্ট মিডিয়া ব্যক্তিবর্গ ছাড়াও দোহাজারী , ধোপাছড়ি এবং সাতকানিয়ার ৬ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন । 

মন্তব্য (০)





image

মাগুরা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্...

মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসে...

image

পাবনায় পরিত্যক্ত অবস্থায় মিলল বিদেশি রিভলবার ও দেশীয় ওয়ান...

পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অ...

image

মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন ব...

image

বগুড়ায় এসিআই মটরস এর ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায়...

image

পাবনার নাফিউল হত্যা মামলা লাশ উত্তোলনের আট মাসেও ফরেনসিক ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ন...

  • company_logo