• সমগ্র বাংলা

পাবনায় ৪৫ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী রাহাতের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. রাহাত। কথা ছিল সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরবে। কিন্তু সেই সন্ধ্যার পর আর বাড়ি ফেরেনি সে। পরদিন সকালে বাড়ি থেকে বেশ দূরে পদ্মা নদীর পাড়ে পাওয়া যায় তার ব্যবহৃত বাইসাইকেল ও একজোড়া জুতা। এরপর পেরিয়ে গেছে ৪৫ দিন। এখনো সন্ধান মেলেনি রাহাতের।

নিখোঁজ রাহাতকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তার পরিবার। দ্রুত তদন্তের মাধ্যমে তাকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন তার বাবা কৃষক মো. মুন্নুচ আলী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান তিনি।

রাহাত পাবনার সুজানগর উপজেলার ভায়না গ্রামের বাসিন্দা। সে সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থায় গত ৯ আগস্ট হঠাৎ নিখোঁজ হয় সে।

সংবাদ সম্মেলনে মুন্নুচ আলী বলেন, ৯ আগস্ট বিকেলে রাহাত বাইসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। সন্ধ্যা ৭টার দিকে তার বাড়িতে ফেরার কথা ছিল। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে না ফেরায় প্রথমে বন্ধু, স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরদিন সকালে মানিকহাট ইউনিয়নের গুপিনপুর গোরস্তানসংলগ্ন মাজপাড়া ঈদগাহ মাঠের পাশে পদ্মা নদীর পাড়ে রাহাতের ব্যবহৃত বাইসাইকেল ও একজোড়া জুতা পাওয়া যায়। বাড়ি থেকে দূরের ওই স্থানে তার বাইসাইকেল ও জুতা পড়ে থাকা নিয়ে তখন থেকেই পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়।

মুন্নুচ আলীর দাবি, রাহাত নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাজপাড়া ঈদগাহ মাঠের সামনে একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল। ওই যানবাহনগুলোর সঙ্গে রাহাতের নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা বের করুক। আমার একটাই দাবি—আমার ছেলেকে জীবিত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”

রাহাত নিখোঁজের ঘটনায় ১০ আগস্ট সুজানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৬ আগস্ট তার বাবা অপহরণের অভিযোগে মামলা করেন। বর্তমানে মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে বলে জানিয়েছে পরিবার।

তবে মামলা হওয়ার পরও ৪৫ দিন ধরে রাহাতের কোনো সন্ধান না মেলায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে—এমন কোনো তথ্য না পাওয়ায় প্রতিদিন উৎকণ্ঠার মধ্যে কাটছে তাদের।

রাহাতের বাবা বলেন, “৪৫ দিন ধরে আমরা জানি না আমার ছেলে বেঁচে আছে কি না, কোথায় আছে। প্রতিদিন অপেক্ষা করছি—হয়তো আজ ছেলের কোনো খবর পাব। আমরা আর অপেক্ষা করতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত আমার ছেলেকে খুঁজে বের করুন।”

সংবাদ সম্মেলনে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় এসিআই মটরস এর ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায়...

image

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে ন...

image

পাবনার নাফিউল হত্যা মামলা লাশ উত্তোলনের আট মাসেও ফরেনসিক ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ন...

image

নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোন...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড...

image

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ...

পঞ্চগড় প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সাধারণ মানু...

  • company_logo