ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায় এসিআই মটরস এর ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পালশা এলাকার মেসার্স মৌমিতা ট্রেডার্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।
এসিআই মটরস'র ফোটন এর বগুড়ার পরিবেশক মেসার্স মৌমিতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিকের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফোটন থ্রি এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) সেন্টারের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, দেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য খাতসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সকল চাহিদা পূরণে সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে এসিআই সুনামের সাথে ব্যবসা করে আসছেন। বগুড়া যেহেতু কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল।
প্রতিদিন এখান থেকে সবজি পৌঁছে যায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে আর এক্ষেত্রে ভূমিকা রয়েছে ভাল পরিবহন ব্যবস্থার। যুগের সাথে তাল মিলিয়ে ফোটন গাড়ি ইতিমধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে যা ইতিবাচক এবং প্রশংসনীয়। তিনি উত্তরের কৃষির বিকাশে সাধারণ মানুষকে এসিআই যেন ভবিষ্যতে আরো সহজ ও ভোগান্তিহীন সেবা প্রদান করেন সেই আহ্বান জানান। একই সাথে বগুড়ায় তাদের বিজনেস হাব গড়ে তুলে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও আহ্বান জানান সদর আসনের সংসদ সদস্য বাদশা। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সকল ভাল উদ্যোগে তারা সর্বদায় সহযোগিতা করবেন মর্মে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান শামছু এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফোটন ইন্টারন্যাশনালের সার্ভিস ম্যানেজার মি. জিন শিজুন এবং এসিআই মটরস এর বিজনেস ম্যানেজার প্রকৌশলী আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, এসিআই মটরস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইবনুল আরাবি, প্রোডাক্ট ম্যানেজার মো. কামরুল হাসান এবং সার্ভিস ম্যানেজার ইরফান ইবন নেওয়াজসহ ফোটনের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও বগুড়া অঞ্চলের পিকআপ মালিক ও চালকগণ।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, ফোটন থ্রি এস সেন্টার উন্নত সেবার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান ফোটন থ্রি এস সেন্টারে একই জায়গায় সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের সুবিধা পাবেন গ্রাহকরা। ফলে পিকআপ কেনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, মেরামত ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ সবকিছুই হবে আরও সহজ ও সুবিধাজনক।
মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসে...
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন ব...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে ন...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ন...

মন্তব্য (০)