• সমগ্র বাংলা

ময়মনসিংহে এপিবিএন'র অভিযানে ৩০ লাখ টাকার ১০২টি হারানো মোবাইল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাইবার ক্রাইম সেল দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আল মামুনের উপস্থিতিতে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, মোবাইল ফোন হারানোর ঘটনায় দেশের বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম সেল উদ্ধার অভিযান পরিচালনা করে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ই-মেইলসহ বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীদের পাঠানো জিডির কপি সংগ্রহ করা হয়। পরে এপিবিএন সদর দপ্তরের এলআইসি ও সিআইএ শাখার উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।

এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় সাইবার ক্রাইম সেল এ কার্যক্রম পরিচালনা করে। মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ২

এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক, অপারেশন ও ইন্টেলিজেন্স শাখার কর্মকর্তা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় এসিআই মটরস এর ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায়...

image

নতুন উপজেলায় সাতকানিয়ার ৬ ইউনিয়নের সাথে দোহাজারীকে অন্তর্...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে ন...

image

পাবনার নাফিউল হত্যা মামলা লাশ উত্তোলনের আট মাসেও ফরেনসিক ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ন...

image

নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে মনোন...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড...

image

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ...

পঞ্চগড় প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সাধারণ মানু...

  • company_logo