• সমগ্র বাংলা

ফরিদপুরে ভুয়া ওষুধ কারখানায় এসআরবি’র দ্বিতীয় দফার অভিযান: ম্যানেজার আটক, এনসিপি নেতা বহিষ্কৃত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভুয়া ও নকল ওষুধ কারখানায় পুনরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করেছে র‍্যাব/এসআরবি-১৯। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কারখানার মালিক বাইজিদ হোসেন শাহেদকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার ম্যানেজার জিল্লুর রহমানকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় এই অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে এ সময় অভিযান পরিচালিত হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার প্রথম দফায় অভিযান চালিয়ে এনসিপি নেতা বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’-এ দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হয়।

তল্লাশিকালে প্রতিষ্ঠানটি ওষুধ তৈরির কোনো বৈধ কাগজপত্র বা সনদ দেখাতে পারেনি। অভিযানে কারখানাটি থেকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের জন্য ক্ষতিকারক জেলি জব্দ করা হয়।

 অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 জব্দকৃত ক্ষতিকারক তরল ওষুধগুলো স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং বাকি মালামাল ও ওষুধ জব্দ করা হয়। ওষুধ তৈরির ভারী যন্ত্রপাতিগুলো জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।

 অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার দায়ে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইজিদ হোসেন শাহেদকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, আটক শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই আয়ুর্বেদিক কারখানায় ফের অভিযান চালানো হয়। সেখানে কোনো বৈধ অনুমোদন ছাড়াই মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের...

image

দেশব্যাপী নাশকতার অভিযোগের প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক...

২

পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস...

image

রাণীনগরে সমবায়ীদের বৃক্ষরোপণ কর্মসূচি

৩

নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকা...

image

শ্রীপুরে আশ্রয়ের কথা বলে সন্তানের সামনে মা'কে ধর্ষণ

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের জন্য ফিজিওথেরাপি সেন্...

৫

মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসে...

  • company_logo