• সমগ্র বাংলা

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহিনুর রহমান তালুকদার।

গ্রেপ্তারকৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলীর মেম্বারের ছেলে।

তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একটি চোরচক্র পরিচালনা করতেন।

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার যুবদল নেতার পদের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেছেন, খুব দ্রুতই তাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হবে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহিনুর রহমান তালুকদার জানান, তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি। আটককৃত সোহাগকে জিজ্ঞাসাবাদ করে সকল আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

  • company_logo