• সমগ্র বাংলা

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমিগ্রহীতাকে দখল বুঝিয়ে প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের নির্দেশে লাল নিশানা টাঙিয়ে ও ঢাকঢোল পিটিয়ে নিলামে কেনা জমির দখল বুঝে পেয়েছেন গ্রহীতা রুবেল হোসেন দুলাল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় রঘুনন্দপুর মৌজার ৬৯.৫ শতাংশ জমিতে গিয়ে জেলা জজ আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ দখল বুঝিয়ে দেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের প্রিমিয়ার ব্যাংকের নেওয়া ঋণ পরিশোধ না করায় ২০২১ সালে শোভারামপুর এলাকার উক্ত ৬৯.৫ শতাংশ জমি নিলামে ওঠে। পরবর্তীতে ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী জমিক্রয় করেন শহরের বাসিন্দা রুবেল হোসেন দুলাল। সে সময় আদালতের মাধ্যমে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছিল। তবে জমির পূর্বের মালিক পরবর্তীতে মালিকানা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ ১১ মাস আইনি প্রক্রিয়া ও মামলা চলার পর বিজ্ঞ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আদালতের প্রতিনিধি নাজির এ কে এম রফিকুল ইসলাম সরেজমিনে গিয়ে চারপাশে লাল নিশানা টানিয়ে ও ঢাকঢোল পিটিয়ে জমির দখল নতুন মালিককে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন পর জমির চূড়ান্ত দখল পেয়ে উচ্ছ্বসিত গ্রহীতা ও তার স্বজনেরা সেখানে মিষ্টি বিতরণ করেন।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

‎পাবনায় ৩৮১ বস্তা অবৈধভাবে মজুদের সার জব্দ, ৮০ হাজার টাকা...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে...

  • company_logo