• সমগ্র বাংলা

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু, আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায়  ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর)  সকাল আটটার দিকে ওই এলাকার লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারী গামী ডাম্পার ট্রাকটি ঘুন্টি বাজার এলাকায় পৌছালে চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও প্রায় ৫জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। 

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে প্রায় ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষ...

১

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

image

লালমনিরহাটে চক্ষু সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

image

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন...

image

‎শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

৪

দিনাজপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখো...

image

উলিপুরে ইয়াবাসহ বিএনপি নেতা আটক

৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...

  • company_logo