• সমগ্র বাংলা

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধান সহকারী পদে সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে স্থানান্তর করা হয়েছে।

কলেজ থেকে জানা যায়, গত ১১ জানুয়ারি কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে একটি বদলি সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ওই নোটিশে কলেজের বিভিন্ন বিভাগ ও অফিস থেকে মোট ৮ জন কর্মচারীকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়।

নোটিশ অনুযায়ী, অধ্যক্ষের অফিসে টানা ২৭ বছর দায়িত্ব পালনকারী সরকারি অফিস সহায়ক রফিকুল ইসলামকে অধ্যক্ষের কক্ষ থেকে সরিয়ে পাঠাগারে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে খণ্ডকালীন অফিস সহায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে অধ্যক্ষের অফিসে দায়িত্ব দেওয়া হয়।

বদলিকৃত কর্মচারী রফিকুল ইসলাম বলেন- ‘আমাকে কেন বদলি করা হয়েছে, তার কোনো কারণ জানানো হয়নি। আমি দীর্ঘ ২৭ বছর ধরে অধ্যক্ষের অফিসে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্বকালেই ২৩ জন অধ্যক্ষ বদলি হয়ে গেছেন। বদলি আদেশ পাওয়ার পর আমি সেটিকে সম্মান জানিয়ে বর্তমানে পাঠাগারে দায়িত্ব পালন করছি।’

স্থানান্তর হওয়া শামীমুল হক টিটুর সাথে মোবাইল ফোনে কথা বলতে সোমবার সন্ধ্যায় দুইবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

মন্তব্য (০)





image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র...

গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ...

image

সাটু‌রিয়ায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতন:...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে বিএনপির কড়া ...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ...

image

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ; ক্যাম্পাস নজরদারি ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিষিদ্ধ ঘো...

image

চাটমোহরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ...

  • company_logo