• সমগ্র বাংলা

গোবিন্দগঞ্জে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ছাত্রদলের কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী পৌর শহরের পশ্চিম চারমাথায় এআর প্লাস কমিউনিটি সেন্টারে উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা, অন্যান্য কলেজ ও ১৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

কর্মশালার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল, ছাত্রদল মনোনীত জাকসু ভিপি প্রার্থী শেখ সাদী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শাকির ইবনে শাইখ রিচি, কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আবু হাসান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিউল আলম রনি, সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, যুগ্ন সম্পাদক ওয়ালিদ শাকিল, উপজেলা ছাত্রদলের সৈয়দ আহবায়ক আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আপেল, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসান, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খাইরুল ইসলাম, সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

উল্লেখ্য, কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। মূলত সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করাসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo