• সমগ্র বাংলা

বগুড়ায় উপজেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়ায় বীট মডেল স্কুলের সাফল্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ এ উপজেলা পর্যায়ে একের পর এক সাফল্য এনে দিয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। ক্রিকেট, বাস্কেটবল ও টেবিল টেনিসে একাধিক শিরোপা জিতে প্রতিষ্ঠানটি এবারের প্রতিযোগিতায় আলাদা করে নজর কেড়েছে।

প্রতিযোগিতায় ক্রিকেট (বালিকা), বাস্কেটবল (বালক) ও বাস্কেটবল (বালিকা) বিভাগে চ্যাম্পিয়ন হয় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া টেবিল টেনিসে বালিকা দ্বৈত ও বালক দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন এবং বালিকা একক বিভাগে রানারআপ হওয়ার সাফল্য পায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রোববার বিকেলে সদর উপজেলার নুনগোলা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও সুশৃঙ্খল প্রশিক্ষণের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভালো করার প্রত্যাশাও জানান তিনি। 

মন্তব্য (০)





image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

২

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৩

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

  • company_logo