• সমগ্র বাংলা

জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী আজাদী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়।

এর আগে গত ৫ জানুয়ারি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা মুজিবুর রহমান আজাদী।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

মনোনয়ন ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। 
আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন প্রার্থীর আবেদন মঞ্জুর করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

শুনানি শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় ভুলবশত সৃষ্ট স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। 
এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে সেই আপিল মঞ্জুর হয়েছে।
তিনি জামালপুর-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চাই।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

মন্তব্য (০)





image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

image

পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠা...

image

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এ...

গাইবান্ধা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের...

image

ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ধর্মীয় ও রা...

  • company_logo