• সমগ্র বাংলা

জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র  প্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।

রবিবার (১১ জানুয়ারি)  নির্বাচন কমিশনে আপিল শুনানিতে নির্বাচন কমিশন মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা। 

এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় ১% হারে ৫৩৯৬  জন ভোটারের ক্রস চেকে ১ জন ভোটের তথ্যগত অমিল বা  ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে ঐ ভোটার স্বশরিরে কমিশনে হাজির হয়ে উক্ত ভোটদান তথ্যটি সঠিক বলে স্বীকারোক্তি দেয়।
আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র  প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান ।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন- আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ষড়যন্ত্র স্বীকার হয়েছিলাম। কমিশন সঠিকটা জেনে  সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি জামালপুর-৩ মেলান্দহ - মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমে  এগিয়ে যেতে চাই।

মন্তব্য (০)





image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

২

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৩

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

  • company_logo