• সমগ্র বাংলা

শিবচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা ও দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে যৌথসভা ও  বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার ( ৬ জানুয়ারী) দুপুরে  শিবচর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাদবরের চর ইউনিয়নে এ যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন,  বেগম খালেদা জিয়া ছিলেন সমগ্র দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক। দেশের রাজনীতির টার্নিং পয়েন্টগুলোতে তাঁর দৃঢ়, সাহসী ও সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। আসন্ন নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী, মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তারসহ  দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

 

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo