• সমগ্র বাংলা

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতার পক্ষের শক্তিকে লালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করা নেতাকর্মীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম,শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া, মুক্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতাকর্মী হলেন, শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্নআহ্বায়ক অ্যাডঃ আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদল সভাপতি মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।

মন্তব্য (০)





image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

  • company_logo