• সমগ্র বাংলা

ফরিদপুরে বেগম খালেদা জিয়ার জন্য ড্যাবের দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর ডায়াবেটিস অ্যাসোসিয়েশন কলেজের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।

 প্রধান অতিথি ও অংশগ্রহণকারীগণ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফরিদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

অন্যান্য গুরুত্বপূর্ণ উপস্থিতিদের মধ্যে ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন,  ডায়াবেটিস হাসপাতালের অধ্যক্ষ ডা. জহিরুল হক,

ড্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আলী আকবর  এবং ফরিদপুরে কর্মরত চিকিৎসকবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 বক্তাদের অভিমত ও মোনাজাত দোয়া মাহফিলে বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ, তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।"

মন্তব্য (০)





image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

image

পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠা...

  • company_logo