• সমগ্র বাংলা

বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালো তরুণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত চারজন আহতের হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মো. ফারুক। তারা (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখনো এক দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আর কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলের সামনে দোকানি মিলন জানান, যে ছেলেটা মারা গেছে সে খুব দ্রুত গতিতে আসছিল। তার পেছনে আরেক বন্ধুও জোরে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি শিশুকে নিয়ে এক দম্পতি ফিরছিল।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানিয়েছেন, আমরা নিহতের বাড়ির সামনে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। দুর্ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়িসহ দম্পতির খোঁজ পাইনি।

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo