• অর্থনীতি

বাড়ল স্বর্ণের দাম

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।

 

মন্তব্য (০)





image

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংল...

image

‎পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পকে উচ্চ...

image

‎দুর্বল প্রবৃদ্ধির যুগে উন্নয়নশীল অর্থনীতির জন্য সম্ভাবনা...

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোকে এম...

image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

  • company_logo