• লিড নিউজ
  • অর্থনীতি

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।

এলপিজির বর্তমান বাজারমূল্য ও সরবরাহসংক্রান্ত উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলপিজির সরবরাহ স্বাভাবিক আছে, তবে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব সমস্যার সমাধান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার মনিটরিং বাড়ানোর পাশাপাশি এলপিজির দাম আগের জায়গায় আসবে।’

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘আমদানিকারকরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু বক্তব্য রেখেছেন। বাজার মনিটরিং বাড়ানো হবে। এই মুহূর্তে এলপিজির দাম বাড়ছে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। সমস্যাগুলো সামনে এসেছে। আমরা সমাধানের চেষ্টা করব। বিপিসির স্টোরেজ সক্ষমতা কম রয়েছে। তবে অন্যান্য বেসরকারি ফ্যাসিলিটিজ যাদের রয়েছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo