ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোশাক শিল্পখাত থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে আজ (বৃহস্পতিবার) এক সংবর্ধনা সভার আয়োজন করে। রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এই সংবর্ধনা সভা এবং এর পরপরই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর - ১); মোঃ আব্দুল্লাহ্, এমপি (মুন্সীগঞ্জ - ১); মোঃ লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল- ৪); মোঃ আবুল কালাম, এমপি (কুমিল্লা - ৯); মোঃ খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া- ৩); এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম -৮) ।
আরও উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) উপদেষ্টা জনাব মাহাদি আমীন। অনুষ্ঠানে বিজিএমইএ এর অফিস বেয়ারারগন, পরিচালনা পর্ষদের সদস্যগন, সাধারণ সদস্যবৃন্দ, দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিজিএমইএ সভাপতি মঞ্চে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন মাননীয় সংসদ সদস্যদের, মাননীয় প্রতিমন্ত্রীদের ও মাননীয় উপদেষ্টাকে।
নিউজ ডেস্ক : এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্...
নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকে যোগদান করছেন নতুন নিয়োগ পাওয়া গ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নতুন একজনকে নিয়োগে...

মন্তব্য (০)