• লিড নিউজ
  • অর্থনীতি

পর্যাপ্ত জ্বালানি ও খাদ্যপণ্য মজুত থাকায় দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও বর্তমানে দেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে কোনো সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকায় দেশের বাজারে দামেও কোনো প্রভাব পড়বে না।

‎সোমবার (২ মার্চ) ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎মন্ত্রী বলেন, সরকার ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালি বন্ধ হলে জাহাজ ভাড়া বেড়ে যাবে, যার প্রভাব পড়তে পারে পণ্যের মূল্যে। তবে এই মুহূর্তে জ্বালানি ও খাদ্যপণ্য পর্যাপ্ত মজুত রয়েছে, তাই শঙ্কার কিছু নেই।

‎এদিকে, ভারতীয় হাইকমিশনার সম্প্রতি নতুন সরকারকে অভিনন্দন জানাতে বাংলাদেশে আসেন। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৮ মাস ভারত-বাংলাদেশ সম্পর্কের যে স্থবিরতা দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কাটিয়ে ওঠা যাবে এই ধরনের বৈঠকের মাধ্যমে। এতে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে।

‎বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্ডার হাট ও বেশ কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ থাকলেও, বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এগুলো সামনে চালু করা হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি।

‎আর ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo