• অর্থনীতি

‎বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

‎বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

‎এদিকে, এ বছর সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। আদেশ অনুযায়ী, করদাতাদের এনবিআরের ই-রিটার্ন পোর্টাল (www.etaxnbr.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

‎তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতা বিবেচনায় এনবিআর শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দিয়েছে। যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অপারগ, তারা কাগজে রিটার্ন দাখিলের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন। 

‎এ ক্ষেত্রে করদাতাকে নির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ উল্লেখ করে ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজভিত্তিক আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্কঃ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বা...

image

২৭ ফেব্রুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

নিউজ ডেস্ক : বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দা...

image

সামগ্রিক আমদানি হ্রাস সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পোশাক বাজার...

নিউজ ডেস্কঃ ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির বাজারে সা...

image

পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে বিজিএমই ...

নিজস্ব প্রতিবেদকঃ ‎বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ...

image

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : এলপিজির দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্...

  • company_logo