• সমগ্র বাংলা

লালমনিরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি::সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপব্যবহার,ঝুঁকি প্রতিকার ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট মজিদাখাতুন সরকারি মহিলা কলেজের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সেমিনারে মহিলা কলেজের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তাদের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও প্রতিকার বিষয়ক কলাকৌশল পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে দেখানো হয়। এবং সচেতন থাকার পরামর্শ দেয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সেমিনারের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম। এ সেমিনারে কলেজের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ক ঝুকি মোকাবেলায় করণীয় বিষয়ে রচনা প্রতিযোগিতায় সেরা ১০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সন্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo