• সমগ্র বাংলা

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ আহত ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও নেতাকর্মী সহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

অন্য আহতরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে শিমুল বিশ্বাস সহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী এনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন। 

আহতদের মধ্যে এনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo