ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।
সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে কর্মসুচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, কলেজের গভর্ণিং বডির সভাপতি আনজামুল হক, প্রতিষ্ঠাতা প্রতিনিধি আফসানা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য নাসিরুল ইসলাম, আসাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।
পরে কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতাসহ নানা কর্মসুচী পরিচালিত হয়।
এরপর বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌসের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগীতা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় প্রধাণ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তবে বর্তমানে লেখাপড়ার উপর জোর দিতে হবে শিক্ষার হার দিন দিন কমছে। সেটাকে বাড়তে হবে। শিক্ষক ও শিক্ষার্থী একে উপরে প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা থাকতে হবে। সুশিক্ষা অর্জনে প্রশাসনিক সহায়তা সবসময় থাকবে বলে মন্তব্য করেছেন। একইসাথে প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...
বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

মন্তব্য (০)