• সমগ্র বাংলা

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। এতে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন,“বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা সমাজের বোঝা নয়; বরং যথাযথ সুযোগ পেলে তারাও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সবাই মিলে তাদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই।” কর্মসূচির অংশ হিসেবে পরে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। মানবিক প্রয়াসের এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

১

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

৩

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৪

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৫

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

  • company_logo