• সমগ্র বাংলা

ঐক্য কমিশনের রিপোর্টে অনৈক্যের সুর: যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 ফরিদপুর প্রতিনিধি : ঐক্য কমিশন দীর্ঘ দশ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ‘অনৈক্যের সুর’ ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ, নারী সমাজ এবং আপামর জনতা একটি সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তবে এই হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, আবু সাঈদ মুগ্ধদের রক্তদান ও তাদের মৃত্যু, সবই বৃথা যাবে।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সদস্য রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজু, পৌর যুবদল নেতা আবু কায়েস মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

image

যশোরের শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সী...

image

পাবর্তীপুরে তিনজনের মর্মান্তিক মৃত্যু, শেষ বারের মত ছাড়েন...

দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বা...

  • company_logo