• সমগ্র বাংলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাইযোদ্ধাদের মারধর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাইযোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। 

‎বুধবার (২৯ অক্টোবর) নগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

‎আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

‎মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করে। এ সময় তারা বাঁধা দিলে তারা আর প্রদর্শন করবেন না বলে জানান।

‎পরে আবারও প্লাকার্ড প্রদর্শন করতে ফের বাঁধা দিতে যান জুলাইযোদ্ধারা। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা করে অভিযুক্তরা। 

‎এ বিষয়ে পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

image

যশোরের শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্...

image

দিনাজপুর সীমান্তে বিজিবি'র অভিযানে উদ্ধার ১১কোটি মূল্যের...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রায় দেড়শত কিলোমিটার সী...

image

পাবর্তীপুরে তিনজনের মর্মান্তিক মৃত্যু, শেষ বারের মত ছাড়েন...

দিনাজপুর প্রতিনিধিঃ দুই ননদ দুলালী এবং সুরভি খাতুনসহ বা...

  • company_logo