• শিক্ষা

বিশ্ব র‌্যাংকিংয়ে ২০০ ধাপ এগোল ঢাকা বিশ্ববিদ্যালয়

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার অ্যাডুকেশন প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব র‌্যাংকিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই র‌্যাংকিংয়ে স্থান পাওয়া বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

একই সঙ্গে আবারও দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে প্রাচীনতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১-১২০০ এর মধ্যে। নতুন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান উন্নতি হয়েছে গবেষণার পরিবেশ, গবেষণার মান এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- এ বছর ঢাবির গবেষণার পরিবেশ সূচকে ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে বেড়ে হয়েছে ৩৩.২, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৭.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল।

 

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

  • company_logo